আজ সন্ধ্যায় ভেজিটেবল কেক

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ৫:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

vegetable-cakeদৈনন্দিনের পরিচিত খাবারগুলোর মধ্যে অতি পরিচিত এক খাবারের স্বাদ আজ সন্ধ্যার নাস্তায় যদি একটু ভিন্ন হয় তবে মন্দ হয় না। আমাদের দৈনন্দিন নাস্তার মেন্যুতে কেক খুবই পরিচিত একটি খাবার। আর সেই পরিচিত খাবারটিকে একটু ভিন্ন স্বাদে রাখছি আজ সন্ধ্যার নাস্তায়।

প্রয়োজনীয় উপকরণ:
ফুলকপি, গাজর, বরবটি, পেপে ক্যাপসিকাম ১ কাপ। চাইলে অল্প বাঁধাকপিও দিতে পারেন। পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি হাফ চা চামচ, ময়দা হাফ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, ডিম ৪ টা, নুডুলস মসলা ১ চা চামচ, চিলি সস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ঝাল অনুযায়ী, ধনে পাতা কুচি, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদ মত।

প্রস্তুত প্রণালি:
প্রথমে প্যানে তেল দিয়ে গরম হলে পিঁয়াজ আর রসুন কুঁচি দিন। একটু ভাজা হলে সব সবজি দিয়ে দিন। কাঁচা মরিচ, নুডলস মসলা দিন। আধা ভাজা হয়ে আসলে লবণ, সস আর ধনে পাতা দিয়ে ভালোমতো মিশিয়ে নামিয়ে নিন।

এরপর একটা বাটিতে ডিমগুলো ভালো মত ফেটিয়ে নিন। ময়দা মিশিয়ে নিন সাথে বেকিং পাউডারও দিয়ে দিন। এরপর সবজিগুলো মিশিয়ে ফেলুন। এবার প্রেসার কুকার মিডিয়াম আঁচে একটু গরম করুন। গরম হলে এর ভেতর স্টিল এর স্ট্যান্ড রাখুন (গরম পাতিল রাখার)।

এবার যেই টিফিন বাটিতে কেক করবেন সেটা তেল দিয়ে গ্রিজ করে নিন বেশ ভালোভাবে। সাথে অল্প ময়দা চারপাশে ভালমত ছিটিয়ে দিন। এরপর মিক্সচার ঢেলে দিন বাটিতে।

কুকার এর সিটি খুলে ফেলুন। বাটি স্ট্যান্ড এর উপর বসিয়ে ঢাকনা লাগিয়ে দিন। মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিন। ৪০-৪৫ মিনিট লাগবে কেক হতে। হয়ে আসলে টুথপিক দিয়ে চেক করুন। হয়ে গেলে ভালোমতো ঠাণ্ডা হলে এরপর ছুরি দিয়ে চারপাশ আলগা করে কেটে সস দিয়ে পরিবেশন করুন।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G