ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার এমনকী দিনের যে কোনও সময়েই ডিম খেয়ে থাকি আমরা। বাজার থেকে কিনে না-হয় আনা গেল! তার পর? বাড়িতে আনার পরে ডিমগুলো কোথায় রাখলে সব থেকে ভাল হয়? রেফ্রিজারেটরের ভিতরে, না বাইরে?
এই জায়গায় এসে একটু হলেও খটকা তৈরি হবে। কেন না, এটা প্রমাণিত সত্য- বেশিদিন বাইরে ফেলে রাখলে ডিম খারাপ হয়ে যায়! অন্য দিকে, রেফ্রিজারেটরের ভিতরে ডিম অনেক দিন পর্যন্ত ঠিকঠাক থাকে। তা হলে কী করা?
বেশি দিন বাইরে ফেলে রাখলে ডিমের মধ্যে সালমোনেল্লা নামে একপ্রকার ব্যাকটিরিয়া থাকে। ডিমের শক্ত খোসা ভেদ করে এই ব্যাকটিরিয়া ভিতরে প্রবেশ করে।
তবে ফ্রিজের মধ্যে রাখলে কখনই এই ব্যাকটিরিয়া মারা যায় না। তাদের বৃদ্ধি এবং কাজকর্ম মন্থর হয়ে যায়।
ফ্রিজে ঠাণ্ডায় কাজকর্ম শিথিল হয়ে পড়ায় বাইরে থেকে ডিমের খোসা ভেদ করে ভিতরে ঢুকতে পারে না ব্যাকটিরিয়া।
ডিমের খোসারও নির্দিষ্ট আয়ু থাকে। ফ্রিজে রাখলে খোসার আয়ু বৃদ্ধি পায়। ফলে অনেক দিন ডিম ভাল থাকে।
তবে বেশিরভাগ ফ্রিজেই দরজায় ডিম রাখার জায়গা রয়েছে। তা না করে ফ্রিজের ভিতরের দিকে কোনও জায়গায় ডিম রাখবেন।কারণ, বারবার দরজা খুললে তাপমাত্রার হেরফের হয়। ডিম খারাপ হওয়ার সম্ভাবনাও থাকে।
পোলট্রির ডিম শীতকালে ৭-১০ দিন পর্যন্ত রেফ্রিজারেটরের বাইরে রাখাই যায়! গরমকালে সেই মেয়াদটা এসে ঠেকে ৩-৪ দিনে। এর পরে সময় পেরিয়ে গেলেই ডিম খারাপ হতে শুরু করে!
এবার সিদ্ধান্ত আপনার! ডিম রেফ্রিজারেটরে রাখবেন, না কি রাখবেন না! এও ভাবতে পারেন, দিনের দিন কিনে আনাই উচিত হবে!
প্রতিক্ষণ/এডি/তাজিন
নরওয়ের ফুটবল তারকাদের উজ্জ্বল ত্বক ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের রহস্য কী?
ফ্রিজের যে অংশ পরিষ্কার না করলেই বাড়তে পারে বিদ্যুৎ বিল
রঙ নয়, বোঁটার ঘ্রাণেই চিনুন মিষ্টি আম
নতুন জামা ধোয়ার সময় রং উঠছে? জেনে নিন করণীয়
গোসলের পানিতে সামান্য লবণ মেশালে মিলতে পারে যেসব উপকার
আম খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখা কেন জরুরি?
ঘামের দুর্গন্ধ নিয়ে চিন্তা? ফিটকিরিতেই আছে সহজ সমাধান
মন শান্ত রাখতে প্রতিদিন মেনে চলতে পারেন এই ৭ অভ্যাস
ভালো ঘুমের জন্য জেনে নিন বালিশ ব্যবহারের ৪ কার্যকর পদ্ধতি
বৃষ্টিতে ভেজার অভ্যাসে শরীর ও মনে মিলতে পারে যে ১০টি উপকার