গরমের দিনে পেটের সমস্যা কমাতে পারে যেসব পানীয়

প্রকাশঃ জুন ৪, ২০২৬ সময়ঃ ১১:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৭ অপরাহ্ণ

গরম বাড়লেই অনেকের পেটের নানা সমস্যা দেখা দেয়। গ্যাস, পেট ফাঁপা, অ্যাসিডিটি কিংবা হজমের গোলমাল যেন এ সময়ের সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়। তাই গ্রীষ্মকালে খাবার ও পানীয়ের বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ভারতের আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. দীক্ষা বাবসার মতে, প্রতিদিন সকালে একটি সহজ ভেষজ পানীয় পান করলে পেটের অস্বস্তি অনেকটাই কমানো সম্ভব। বিশেষ করে যাদের প্রায়ই গ্যাস বা পেট ভার লাগার সমস্যা হয়, তাদের জন্য এটি উপকারী হতে পারে।

যেভাবে তৈরি করবেন পানীয়

এক গ্লাস পানিতে ৫ থেকে ৭টি তাজা পুদিনা পাতা দিন। এরপর এতে ১ টেবিল চামচ জিরা ও সামান্য জোয়ান মিশিয়ে অল্প আঁচে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ফুটে গেলে ছেঁকে গরম অবস্থাতেই পান করুন।

কখন পান করবেন

এই পানীয় সকালে খালি পেটে পান করলে ভালো ফল পাওয়া যেতে পারে। তবে সকালে সময় না হলে দিনের অন্য সময়েও এটি পান করা যায়। বিশেষ করে পেট ভার লাগা বা হজমে অস্বস্তি হলে পানীয়টি উপকার দিতে পারে।

সম্ভাব্য উপকারিতা

বিশেষজ্ঞদের মতে, পুদিনা, জিরা ও জোয়ানের এই মিশ্রণ হজমে সহায়তা করতে পারে। পাশাপাশি অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতেও এটি কার্যকর হতে পারে। এছাড়া শরীরের হরমোনের ভারসাম্য ঠিক রাখতেও এ ধরনের ভেষজ পানীয় সহায়ক বলে মনে করা হয়।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G