চট্টগ্রাম মহানগর গোয়েন্দা দলের হাতে মোবাইল চোর চক্র গ্রেফতার

প্রকাশঃ নভেম্বর ২৯, ২০২২ সময়ঃ ৬:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৮ অপরাহ্ণ

সুজা তালুকদার চট্টগ্রাম থেকে

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের বিশেষ টিম কর্তৃক ৯৫টি চোরাই মোবাইল সহ সংঘবদ্ধ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক তত্বাবধানে বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পর পর দুই দিন চট্টগ্রামের বায়েজি বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকা এবং কোতোয়ালি থানাদীন রিয়াজ উদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ক্রয় বিক্রয় গ্রুপটিকে গ্রেফতার করে।

এর  সাথে জড়িতরা হলো- মোঃ রবিউল হোসেন@ রিফাত (২১), মাইনুল ইসলাম@ জুবরাজ (২৭), আমিনুর রহমান মানিক (২৫), মোঃ আরফান উদ্দিন (২৬), মামুনুর রশিদ আরফাত (৩২), মোঃ খালেক (২২), মুহাম্মদ সোহেল উদ্দিন সোহেল (৩০)’কে ৯৫টি বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাহার চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন ছিনতাইকারী ও পকেটমারদের নিকট হইতে কম মূল্যে ক্রয় করে, পরবর্তীতে চোরাই মোবাইল সমূহের আইএমইআই নাম্বার পরিবর্তন করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। আইএমইআই নাম্বার পরিবর্তন করার ফলে উদ্ধারকৃত চোরাই মোবাইল সমূহের মালিকানা যাচাই কঠিন হয়ে পরে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৪৪,তারিখ-২৯/১১/২০২২ খ্রিঃ, ধারা-৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G