চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কমিটি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৬ সময়ঃ ৮:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি

b4806fa1-5118-4c9f-aaee-0452c392f313চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সি এম ইউ জে)’র আহ্বায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে  একসভা  সোমবার বিকাল ৪টায় হাসান মুকুলের সভাপতিত্বে নূর আহমদ সড়কস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।21286f27-282d-43c7-8acc-5485ed6b1155

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নিম্নোল্লেখিত ব্যক্তিদের নিয়ে সাত সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।  

কমিটির সদস্যরা হলেন: হাসান মুকুল (দৈনিক আমাদের চট্টগ্রাম) আহ্বায়ক, লোকমান চেীধুরী (দৈনিক যুগান্তর) যুগ্ন আহ্বায়ক ও ইয়াকুব আলী মনি (দৈনিক কর্ণফুলি) সদস্য সচিব। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এম. ওসমান গণি, শামসুল আলম টগর, ওমর ফারুক ও রিমন বড়ুয়া।

উল্লেখ্য, বিগত নির্বাচিত কার্য নির্বাহী কমিটির মেয়াদ উর্ত্তীর্নসহ দীর্ঘ ১১ বৎসর ধরে কমিটি গঠন সংক্রান্ত নির্বাচনী জটিলতার কারণে ইউনিয়নের নিয়মিত কার্যক্রম প্রায় অচল অবস্থায় রয়েছে। এই সংকট থেকে উত্তরণের জন্য সাধারণ সদস্যগণ সম্মিলিত হয়ে এই আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেন।

এছাড়া, ইউনিয়ন এর ২১শে ফেব্রুয়ারী ২০১৬ তারিখের পিকনিক সংক্রান্ত সকল প্রকার আর্থিক লেনদেন ও তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে নবগঠিত এ আহ্বায়ক কমিঠির সাথে যোগাযোগ করতে ইউনিয়নের সকল সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়।

 

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G