চোরের মন পুলিশ পুলিশ : মির্জা ফখরুল

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০২২ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৯ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘তরুণদের দুর্বার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন।’

ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় দুঃস্বপ্ন দেখছে এই বুঝি তাদের গদি গেলো। যেটাকে আমরা বলি ‘চোরের মন পুলিশ পুলিশ’। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। আওয়ামী লীগ নেতারা এখন লুটেরা দলে পরিণত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, রাজশাহীর গণসমাবেশ বন্ধ করতে সরকার পরিবহন ধর্মঘট ডেকেছে। আমাদের সমাবেশকে সফল করতে কেউ বিমানে, কেউ নৌকায়, কেউ মোটরসাইকেলে, কেউ ট্রেনে আবার অনেকে সাইকেলে এসেছেন। তাদেরকে খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমরা এখানে মঞ্চে যারা বসে আছি অধিকাংশই বীর মুক্তিযোদ্ধা। ধানের শীষে আজ রক্ত জমেছে। এই রক্ত পরিষ্কার করতে আমরা আন্দোলনে নেমেছি। আমরা আন্দোলন শুরু করেছি শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

ফখরুল আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাবো না। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনা করবে এবং তাদের অধীনে সব দল নির্বাচনে অংশ নেবে। তরুণদের দুর্বার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে।

সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিনা রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G