জামিন নামঞ্জুর মাহমুদুর রহমানের

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৫ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mahmudurদৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে শাহবাগ ও তেজগাঁও থানায় দায়ের করা মামলায় বুধবার জামিন আবেদন করা হলে আদালতে তা নামঞ্জুর করেন।

আদালতে মাহমুদুর রহমানের আইনজীবী ছিলেন জয়নাল আবেদিন মেজবাহ।

তিনি জানান, মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে বুধবার জামিন আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় শাহবাগ ও তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G