ডেঙ্গু ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর

প্রকাশঃ মে ৩১, ২০২৬ সময়ঃ ১১:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৩ অপরাহ্ণ

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে তাদের প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নামেন প্রধানমন্ত্রী। বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বলে জানিয়েছে প্রেস উইং।

সূত্র জানায়, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতেই এই পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী।

তার সফর গুলশান এভিনিউ এলাকা থেকে শুরু হয়ে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, তালতলা মার্কেট ও বাসাবো পর্যন্ত বিস্তৃত হয়। পরে কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা ও রায়সাহেব বাজার এলাকাও পরিদর্শন করেন তিনি।

এছাড়া গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, জিগাতলা, মানিক মিয়া এভিনিউ ও মহাখালী পর্যন্ত বিভিন্ন সড়ক ও জনবহুল স্থানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উপদেষ্টা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

এদিকে রাজধানীর কয়েকটি এলাকায় কোরবানির বর্জ্য দীর্ঘ সময় পড়ে থাকা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।

সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G