নাক দিয়ে টাইপ করে রেকর্ড

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৭ সময়ঃ ৬:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৪ অপরাহ্ণ

01

ভারতের হায়দরাবাদের বাসিন্দা মুহাম্মদ খুরশেদ হোসাইন । মাত্র ১০ বছর বয়সে টাইপিংয়ে হাতেখড়ি হয় খুরশেদ হোসাইনের । টাইপিং মোটামুটি আয়ত্তের মধ্যে চলে এলে তিনি চেষ্টা করতে লাগলেন দ্রুত গতিতে টাইপ করার । লক্ষ্য পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন টাইপিস্ট হওয়া । আর তাই, প্রতিদিন টানা ৮ ঘণ্টা করে টাইপিং প্র্যাকটিস করতে থাকেন খুরশেদ হোসাইন । এই কঠোর অনুশীলনের কারণে ইতিমধ্যে টাইপিং সংক্রান্ত দুটি ওয়ার্ল্ড রেকর্র্ডের মালিক বনে গেছেন তিনি। একটি দ্রুত সময়ে টাইপ করার জন্য আর অপরটি নাক দিয়ে কিবোর্ডে লেখালেখির স্বীকৃতি হিসেবে ।

02২০১২ সালে খুরশেদ পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন টাইপিস্ট হিসেবে নিজের নাম গিনেজ রেকর্ড বুকে তুলতে সক্ষম হন। সর্বশেষ ২০১৪ সালে শুধু নাক ব্যবহার করে মাত্র ৪৭.৪৪ সেকেন্ডে ১০৩টি বর্ণ লিখতে সমর্থ হন। অসাধারণ এই প্রতিভার কারণে দ্বিতীয়বারের মতো গিনেস রেকর্ড বুকে উঠে আসে খুরশেদের নাম ।

প্রতিযোগিতার সময় ২৩ বছর বয়সী খুরশিদের দু’হাত পেছন দিক থেকে বাধা ছিল। টাইপ করা লেখা দেখার জন্য কি-বোর্ডের সঙ্গে বড় আকারের মনিটর লাগানো ছিল।

নাক দিয়ে টাইপিং করা প্রসঙ্গে বলতে গিয়ে খুরশেদ জানান, ‘কাজটি ভীষণ কঠিন। কিন্তু কেউ যদি বিশ্বরেকর্ড গড়তে চায় তবে তাকে সে চ্যালেঞ্জটা তো নিতেই হবে ।’

উল্লেখ্য, খুরশিদের পূর্বে এই রেকর্ডের মালিক ছিলেন সৌদি আরবের এক নাগরিক । ২০০৮ সালে যিনি একই কাজ করেছেন এক মিনিট ৩৩ সেকেন্ড ।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G