প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য: মীরাক্কেলের রনির বিরুদ্ধে মামলা

প্রকাশঃ মে ১৩, ২০১৭ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৫ অপরাহ্ণ

আবু হেনা রনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিরূপ মন্তব্য করার কারণে ভারতের জনপ্রিয় কমেডি শো- মিরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কক্সবাজার সফরের সময় সমুদ্র সৈকতে খালি পায়ে হাঁটার ছবি নিয়ে বিরূপ মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগ এনে আবু হেনা রনির বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেছেন স্থানীয় একজন যুবলীগ নেতা।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রধানমন্ত্রী সমুদ্র সৈকতে যে হেঁটেছিলেন, মামলায় তা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির বিরুদ্ধে। মামলাটি হয়েছে তথ্য প্রযুক্তি আইনে।

এদিকে আবু হেনা রনি বিবিসি বাংলাকে বলেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এজন্যে আমি ফেসবুকেও ক্ষমা চেয়েছি।

আবু হেনা রনি বলেন, “কোন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই লেখাটি লিখিনি। জাস্ট আমি দুটা লাইন লিখছি যে, তিনি পা ভেজালেন, ইনি গা ভেজালেন। ঐদিন বৃষ্টির একটা দিন ছিল। ফেসবুকে একটা ছবি ভাইরাল হয় যে একটা ছেলে ড্রেনের মধ্যে পড়ে গেছে। একেবারে কালো পানিতে সে ভেজা। এটিকে কেন্দ্র করেই আমি ঐ স্ট্যাটাস দিয়েছিলাম।”

রনি আরো বলেছেন, “যখন দেখলাম আমার ঐ স্ট্যাটাস নিয়ে মানুষ ভুল বুঝছে, তখন আমি সেটা ডিলিট করি। পরে আমি একটা স্ট্যাটাস দেই যে, আমি যা লিখেছি, সেটাকে অনেকে অন্যদিকে নিয়েছে। যার কারণে আমি আন্তরিকভাবে দু:খিত এবং আমি ক্ষমা চাইছি। এটুকু বলতে চাই যে, যারা ভুল বুঝছে, তাদের কাছে আমি ক্ষমা চাই।”

পুলিশ মামলার অভিযোগ তদন্ত করার কথা বলছে।

সূত্র: বিবিসি বাংলা

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G