ফলের স্বাদে ভাপা পিঠা

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ৬:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

vapa pithaশীত এলেই পিঠা খাওয়ার ধুম পরে যায় ঘরে ঘরে।এর মধ্যে ভাপা পিঠা প্রাধান্য পায় সবচেয়ে বেশি। সেই ভাপা পিঠা যদি একটু ভিন্ন স্বাদের হয় তাহলে তো কথাই নেই। তবে জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন ফলের স্বাদে ভাপা পিঠা।

দরকারি উপকরণ:

সিদ্ধ চালের গুঁড়ো ২ কাপ
তাজা খেজুরের গুড় ১ কাপ
নারিকেল কোরানো ১ কাপ
লবণ স্বাদমতো
কিসমিস, শুকনো চেরি ও নানা রকম বাদাম কুচি ইচ্ছামত
ভ্যানিলা বা লেমন ফ্লেভার সামান্য

প্রস্তুত প্রণালি:

চালের গুঁড়িতে লবণ মিশিয়ে হালকা করে পানি ছিটিয়ে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন দলা না বাঁধে। সামান্য ভ্যানিলা বা লেমন ফ্লেভার মিশিয়ে মেখে নিন। এবার বাঁশের চালনিতে চেলে নিন সুন্দর করে।
ভাপা পিঠা বানানোর হাঁড়িতে পানি দিন। এবার মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে আটা দিয়ে আটকে দিন। চুলায় বসিয়ে জ্বাল দিন। পানি টগবগ করে ফুটলে তবেই পিঠা দেবেন।
পাতলা সুতার দুই টুকরা কাপড় ও ছোট দুটি বাটি নিন আপনার পছন্দ মত।
এবার বাটিতে প্রথমে চেরি ও কিসমিস সাজিয়ে দিন। তারওপরে চালা চালের গুঁড়ি দিয়ে মাঝখানে গর্ত করে গুড় ও নারিকেল দিন। বাদাম দিতে চাইলে দিন। আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিন।
এবার এক টুকরা পাতলা সুতির কাপড় ভিজিয়ে পিঠার বাটি ঢেকে উল্টে মুখ ছিদ্র ঢাকনার ওপর পিঠা রেখে সাবধানে বাটি খুলে পিঠা ঢেকে দিন।
সিদ্ধ হলে পিঠা উঠিয়ে গরম গরম পরিবেশন করুন। আপনি চাইলে যে কোন শেপের ছাঁচে এই পিঠা তৈরি করতে পারেন। গুঁড়ি ভালো হলে পিঠা ভাঙবে না।

টিপস:

ভাপা পিঠা তাজা গুঁড়ি করে বানালে ভালো হয়। এতে পিঠা অনেক বেশি মোলায়েম হয়। শুকনা গুঁড়ি দিয়ে বানালে অনেকক্ষণ আগে গুঁড়ি পানি ছিটা দিয়ে রেখে পরে বাঁশের চালানিতে চেলে নেবেন।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G