বিএনপি ঢাকাসহ তিন জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২২ সময়ঃ ৮:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ অপরাহ্ণ

রাজনীতি প্রতিবেদক

বিএনপির ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা, বরিশাল দক্ষিণ এবং ভোলা জেলায় আংশিক কমিটি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘোষিত এসব কমিটি প্রকাশ করা হয়।

ঢাকা জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি :  সভাপতি খন্দকার আবু আশফাক, সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি : আহ্বায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন, ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, খন্দকার মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, মোশারফ হোসেন মো. জুয়েল আহমেদ এবং সদস্য সচিব গোলাম ফারুক খোকন।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির ২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি : আহ্বায়ক আবুল হোসেন এবং সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন। ভোলা জেলা বিএনপির ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি : আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ১নং যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ এবং সদস্য সচিব রাইসুল আলম।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G