মাগুরায় শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশঃ অক্টোবর ১৩, ২০২০ সময়ঃ ১:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৭ পূর্বাহ্ণ

মোঃ ইউনুস আলী মাগুরা প্রতিনিধি

মাগুরায় বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্টিত হয়েছে।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব, শ্রমিকদের কল্যানে নানা পদক্ষেপ গ্রহনের কথা উল্লেখ করে সরকারের ধারাবাহিক উন্নয়নের সাথে থাকার আহবান জানান।

আজ সোমবার বিকেলে মাগুরা শহরের সেগুনবাগিচা সড়কে জেলা শ্রমিক লীগের সভাপতি কাসেম মোল্ল্যার সভাপতিত্বে বিশাল সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কিশোর বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারন সম্পাদক পংকজ কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, পৌর শাখার সাধারন সম্পাদক মকবুল হাসান মাকুল প্রমূখ।

বক্তারা শ্রমিক লীগের নেতাকর্মীদের ঐক্য বদ্ধ থেকে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আহবান জানান।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G