মেয়র আনিসুল হক আজ ফেসবুক লাইভে আসছেন

প্রকাশঃ মে ১৪, ২০১৭ সময়ঃ ১:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

বিভক্ত ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রথম মেয়র আনিসুল হক। টেলিভিশন উপস্থাপক, উদ্যোক্তা ও একই সঙ্গে এ রাজনীতিবিদ ২০১৫ সালের ২৮ এপ্রিল মেয়র নির্বাচিত হন।

মেয়র হিসেবে দুই বছর পূর্ণ হয়েছে গত মাসে। এই দুই বছরে ঢাকার নাগরিকদের আকাশ ছোঁয়া প্রত্যাশার কিছুটা পূরণ করেছেন মেয়র আনিসুল হক। একই সঙ্গে রয়েছে অনেক ব্যর্থতাও।

নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি, পরিকল্পনা এবং সম্ভাবনা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি প্রায়ই কথা বলেন। শোনের নাগরিকদের সমস্যার কথা এবং সমাধানের আশ্বাস দেন। এবার নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি এবং সম্ভাবনার কথা বলতে আনিসুল হক হাজির হচ্ছেন ফেসবুক লাইভে।

আজ (রোববার) ‘আমরা ঢাকা’ ফেসবুক পেইজে ঘণ্টাবাপী এ লাইভ অনুষ্ঠানে থাকবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় এ লাইভ অনুষ্ঠান শুরু হবে। সেখানে মেয়র আনিসুল হক নাগরিকদের কথা শুনবেন এবং নানা প্রশ্নের জবাব দেবেন।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G