রাজধানীতে দুই বাসে অগ্নিসংযোগ

প্রকাশঃ নভেম্বর ১০, ২০২৫ সময়ঃ ১২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আজ ভোর ৫টা ৪০ মিনিটে তারা বাসে আগুন লাগার খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছেন বলে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়েও তদন্ত চলছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G