লাখো মানুষের ঢলে শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন

প্রকাশঃ ডিসেম্বর ২০, ২০২৫ সময়ঃ ৩:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৩ অপরাহ্ণ

‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই ডা. আবু বকর সিদ্দিক। তিনি বরিশাল বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং গুঠিয়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মানুষ অংশ নেন। বিপুল এই জনসমাগমে পুরো এলাকা জনস্রোতে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ জানাজার নামাজ।

এর আগে সকালে দরোগা ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি শোকমিছিলের মাধ্যমে শহীদ ওসমান হাদির মরদেহ জানাজার স্থলে আনা হয়।

জানাজার নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G