সাবরিনা হকের নতুন এ্যালবাম

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫২ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Saba-homeসাবরিনা হক সাবা ২০১০ সালে এনটিভি মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় চতুর্থ হওয়া শিশুশিল্পী।

ইতোমধ্যে উপস্থাপনা, নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তি ও অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। আর এর মাধ্যমে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। এবার আসছে তার দ্বিতীয় একক এ্যালবাম।

এ্যালবাম প্রসঙ্গে সাবা বলেন, ‘এ্যালবামটি একটু সময় নিয়ে করার চেষ্টা করেছি। ভাল কিছু তো সময় নিয়েই করতে হয়। চেষ্টা করেছি ভাল কিছু উপহার দিতে।’

তিনি আরও জানান, এ্যালবামটিতে গান রয়েছে ১১টি। কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, সোমেশ্বর অলি, শেখ সুমন এমদাদ, অনিক ও রোমান্স। সুর করেছেন নাজির মাহমুদ, বেলাল খান, অনিক, কাজী শুভ, রোমান্স ও রাহুল। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু, প্রীতম হাসান, রাফি, অনিক ও রাহুল।

এর আগে সপ্তকের ব্যানারে সাবার প্রথম একক এ্যালবাম ‘অনলি সাবা’ প্রকাশ হয়েছে ২০১৩ সালে। এবার ‘অনলি সাবা ২’। এটি বাজারে আনছে সংগীতা। রাজধানীর একটি রেস্তোরাঁয় বৃহস্পতিবার ‘অনলি সাবা ২’ এর প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাইমুন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G