এরশাদ আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত নন

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৯ সময়ঃ ১১:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত আর থাকছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের পর এরশা‌দের সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হওয়ায় বি‌শেষ দূত নি‌য়ো‌গ বা‌তিল ক‌রে প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌ছে ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ।

২০১৩ সালে গ‌ঠিত ম‌ন্ত্রিসভায় ম‌ন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বি‌শেষ দূত নি‌য়োগ পান এরশাদ। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভো‌টে জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

গত ৭ জানুয়া‌রি প্রধানমন্ত্রী ছাড়া ৪৬ সদ‌স্যের ম‌ন্ত্রিসভা গঠন ক‌রে‌ দল‌টি।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G