পশ্চিমবঙ্গে সন্ন্যাসিনী ধর্ষণ: ৪ বাংলাদেশি গ্রেফতার

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ৭:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Nunঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে এক সন্ন্যাসিনী (নান) ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে বুধবার চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে সেদেশের পুলিশ।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে অবস্থিত খ্রিষ্টান মিশন পরিচালিত এক স্কুলে গত মাসে ডাকাতি করতে এসে ওই স্কুলের ৭০ বছর বয়স্ক এক সন্ন্যাসিনীকে গণধর্ষণ করে দুস্কৃতিকারীরা।

ডেপুটি পুলিশ জেনারেল দিলীপ কুমার আদাক বলেন, সিসি টিভির ফুটেজ, মোবাইল ট্র্যাকিং ও সন্দেহভাজনদের স্কেচের ভিত্তিতে চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে আটক হওয়া দুই সন্দেহভাজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে ভারতীয় পুলিশ।

সূত্র : ডন।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

January 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G