সুস্বাদু মাছের চপ

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৬ সময়ঃ ৬:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rtrtপ্রতিদিন নাস্তায় একই খাবার খেতে ভালো লাগে না কারো। তাইতো খাবারের মেন্যুত রাখা হয় মাছ, মাংস বা বিভিন্ন সবজি। আজ পাঠকদের জন্য দেওয়া হলো সুস্বাদু মাছের চপ। এই চপ তৈরি করতে সময় লাগে কম এবং খেতে খুবই মজাদার। তাহলে জেনে নিন রেসিপিটির উপকরণ ও প্রণালি সম্পর্কে।

উপকরণ:

মাছ (রুই বা ভেটকি) ৬-৮ টুকরা

আদাবাটা ২ চা-চামচ

রসুনবাটা ১ চা-চামচ, মিহি আদা কুচি ২ চা-চামচ, ধনেপাতা কুচি ৪ টেবিল-চামচ

পাউরুটি ২/৩টি

কাঁচা মরিচ কুচি ২ টেবিল-চামচ

ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো

পেঁয়াজকুচি আধা কাপ

ময়দার পেস্ট ১ কাপ

লবণ পরিমাণমতো

কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ

লেমন রাইন্ড ২ টেবিল-চামচ

প্রণালি:

মাছ ধুয়ে লবণ ও লেবুর রস দিয়ে মেখে নিন। আদা-রসুনবাটা, লবণ ও সামান্য পানি দিয়ে মাছ সিদ্ধ করে কাঁটা বেছে নিন। পাউরুটির ধার কেটে বাদ দিয়ে মাছ সেদ্ধ করা পানিতে ভিজিয়ে নিন। এবার বেছে রাখা মাছের সঙ্গে পাউরুটি, ধনেপাতা, আদাকুচি, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজকুচি, কর্নফ্লাওয়ার ও পরিমাণমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

চপের মতো বানিয়ে শুকনা ময়দায় গড়িয়ে তারপর ময়দার পেস্টে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। এবার ডুবো তেলে বাদামি করে ভাজুন। তৈরি হয়ে গেলো মজাদার মাছের চপ।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G