২১ ইলেক্ট্রনিক্স এর আরো ১টি শো-রুম উদ্ধোধন

প্রকাশঃ মে ১৫, ২০১৫ সময়ঃ ৭:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৪ অপরাহ্ণ

রায়হান কবির :

Mision 10
২১ ইলেক্ট্রনিক্স এর শো রুম উদ্ধোধন অনুষ্ঠানে সংগীত শিল্পী এস.ডি রুবেল

রাজধানীর বিজয়নগরে জনপ্রিয় ব্র্যান্ড ২১ ইলেক্ট্রনিক্স এর আরো একটি নান্দনিক শো-রুম উদ্ধোধন হয়েছে । বিজয়নগরের স্কাইলাক পয়েন্টে নতুন এই শো-রুমের উদ্ধোধন করেন খ্যাতিমান সংগীত শিল্পী এসডি রুবেল।

সেসময় প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের কাছে প্রতিটি নতুন পণ্য সম্পর্কে ধারণা নেন গুণী এই শিল্পী।

Mision12
২১ ইলেক্ট্রনিক্স এর পরিচালক মার্কেটিং এর সাথে এসডি রুবেলের শুভেচ্ছা বিনিময়

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আশরাফুল আলম বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা ও থানায় ২১ ইলেক্ট্রনিক্সএর শো-রুম উদ্ধোধন করা হবে। এছাড়া  ২০১৮ সালের মধ্যে দেশের ইলেক্ট্রনিক্স এর বাজারে ২১ ইলেক্ট্রনিক্স শীর্ষস্থান অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে কোম্পানির অসংখ্য ক্রেতা-পরিবেশক ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান চৌধুরী, মার্কেটিং পরিচালক জাকির হোসাইন, ক্রেতা পরিবেশক ফোরামের নেতা ফরহাদুল ইসলাম,আব্দুল সাত্তারসহ আরো  আমন্ত্রিত অতিথি বৃন্দ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম আরিফ হাসান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোম্পানির সাফল্য কামনা করে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মওলানা মোশারফ হোসেন।

রায়হান/প্রতিক্ষণ/রাকিব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G