পরবর্তী তিন অস্কারের তারিখ ঘোষণা

প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৫ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

Oscarsবিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র পুরস্কার ‘অস্কার’ এর ৮৮তম, ৮৯তম এবং ৯০ তম আসরের তারিখ ঘোষণা করেছে দ্য একাডেমি।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় অস্কারের ৮৭তম আসর। খবর হলিউড রিপোর্টের।

ঘোষণা অনুসারে, ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কারের ৮৮ তম আসর। ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি ৮৯ তম এবং ২০১৮ সালের ৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯০তম আসর।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G