সালমান শাহের মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবি শাবনূরের

প্রকাশঃ অক্টোবর ২৭, ২০২৫ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

২৯ বছর আগে চিত্রনায়ক সালমান শাহর অকাল মৃত্যু নিয়ে আদালতের নির্দেশে গত ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সহশিল্পী শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে তিনি সালমান শাহর মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশী।

শাবনূর বলেন, “বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই প্রথমে কিছু বলার সিদ্ধান্ত নিইনি। কিন্তু কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এসব ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও জানান, সালমান শাহ ছিলেন তার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। “আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিলেন জনপ্রিয়, শক্তিশালী ও প্রতিভাবান। তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্রজীবন উজ্জ্বল ও সমৃদ্ধ হয়েছে।”

শাবনূর ব্যক্তিগতভাবে সালমান শাহর অকাল মৃত্যুর কারণে গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। “আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে।”

সালমান শাহর মৃত্যুর বিষয়ে শাবনূর বলেন, “সালমান শাহ কীভাবে মারা গেছেন, তা আমি জানি না। তবে আমি চাই তার মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং দোষী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হোক। এটি আমার একান্ত দাবি।”

শাবনূর সালমান শাহর মা নীলা চৌধুরীর প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “সন্তান হারানোর বেদনা কত কষ্টের, তা নীলা আন্টির আহাজারি দেখলেই বোঝা যায়। আমি আন্টি ও তার পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাই এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।”

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G