ভারতের ম্যাচ বয়কটে বিপাকে আইসিসি, ডাকা হলো জরুরি বৈঠক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০২৬ সময়ঃ ৯:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র কদিন আগে বড় সংকটে পড়েছে আইসিসি। ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আর তাতেই নড়েচড়ে বসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পরিস্থিতি সামাল দিতে আজ ভার্চ্যুয়াল জরুরি বোর্ড সভা আহ্বান করেছে আইসিসি—এ খবর নিশ্চিত করেছে জিও সুপার ও এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, এই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর শাস্তির বিষয়টি আলোচনায় উঠতে পারে। নিষেধাজ্ঞা, বড় অঙ্কের জরিমানা কিংবা ভবিষ্যৎ টুর্নামেন্টে অংশগ্রহণ সীমিত করার মতো পদক্ষেপও বিবেচিত হতে পারে।

পাকিস্তান সরকার সামাজিক মাধ্যমে জানিয়েছে, তারা বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না। তবে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়নি পিসিবি—যদিও আজই ই-মেইল পাঠানোর কথা রয়েছে।

আইসিসি জানিয়েছে, বেছে বেছে ম্যাচ খেললে তা টুর্নামেন্টের মর্যাদা নষ্ট করবে। একই সঙ্গে তারা পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

এদিকে সম্প্রচারকারী সংস্থা ও স্পন্সরদের সম্ভাব্য আর্থিক ক্ষতির দায় পাকিস্তানের ওপর চাপানোর কথাও ভাবছে আইসিসি। পাশাপাশি ভবিষ্যতে পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ সীমিত করা এবং পিএসএলে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে বাধা দেওয়ার মতো পদক্ষেপও আসতে পারে।

সব মিলিয়ে—বিশ্বকাপের আগে পরিস্থিতি এখন উত্তপ্ত, আর সব চোখই আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G