১৪ বছর পর পাকিস্তানে আবার নামল বাংলাদেশ বিমান

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০২৬ সময়ঃ ১২:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২০ পূর্বাহ্ণ

দীর্ঘ বিরতির পর পাকিস্তানের আকাশে আবারও উড়ল বাংলাদেশ বিমানের উড়োজাহাজ। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে সরাসরি করাচিতে অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট, যা দুই দেশের বিমান যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’-এর মাধ্যমে ফ্লাইটটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশের কোনো বাণিজ্যিক বিমান পাকিস্তানে অবতরণ করায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমানের ওই উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে এবং স্থানীয় সময় রাত ১১টা ৩ মিনিটে করাচিতে পৌঁছায়।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, সরাসরি ফ্লাইট চালু হওয়াকে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে ইসলামাবাদ। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটিও একে দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছে।

এর আগে চলতি মাসের শুরুতেই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরুর ঘোষণা আসে। উদ্বোধনী এই ফ্লাইটে যাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো; ফ্লাইটটি পূর্ণ আসন নিয়েই ঢাকা ছাড়ে।

ঢাকায় ফ্লাইট উদ্বোধনের সময় বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতি / এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G