চিনি ছাড়া রসগোল্লার সহজ রেসিপি

প্রকাশঃ সেপ্টেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ৪:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২০ অপরাহ্ণ

ফারজানা ওয়াহিদ

golla

খুব মিষ্টি খেতে মন চায়, কিন্তু আপনার মিষ্টি খাওয়া নিষেধ। তাতে কী হয়েছে! চিনি ছাড়াও বানানো যাবে মিষ্টি। শুনতে অদ্ভুত মনে হলেও এটি কিন্তু সত্যি। চলুন জেনে নিই কি ভাবে তৈরি করা যায় চিনি ছাড়া রসগোল্লা-

 উপকরণ:

ছানা এক কাপ, ক্যালডারিন এক চা চামচ, ময়দা এক চা চামচ, সুজি আধা চা চামচ, এলাচের গুঁড়া সামান্য, বেকিং পাউডার সামান্য।

 প্রণালি:

ছানার পানি ভালো করে ঝরিয়ে ছানা বাতাসে শুকিয়ে নিতে হবে। ছানা হাত দিয়ে মিহি করে নিতে হবে। ময়দা, এলাচ, সুজি, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে ছানা দিয়ে মাখিয়ে ১০-১২ ভাগ করে গোল করে রাখতে হবে। তিন কাপ পানি চুলায় দিতে হবে। পানি ফুটে উঠলে ছানার গোল্লা দিয়ে ৩০-৩৫ মিনিট চুলায় জ্বাল দিতে হবে। মাঝে মধ্যে রসগোল্লা পানিতে ডুবিয়ে দিতে হবে। পানি কমে এলে পানি দিতে হবে। রসগোল্লা চুলা থেকে নামিয়ে অল্প পানিতে ক্যালডারিন গুলিয়ে রসগোল্লায় দিয়ে দিতে হবে। পাঁচ-ছয় ঘণ্টা শিরায় ভিজিয়ে রাখুন। ব্যস, তৈরি হয়ে গেল চিনি ছাড়া রসগোল্লা।

 

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G