নির্বাচনী জোট থাকলেও প্রার্থীরা লড়বেন নিজ দলের প্রতীকে

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২৫ সময়ঃ ৬:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছে। সংশোধিত খসড়ায় নির্বাচনী জোটের অংশ হলেও প্রার্থীরা নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন।

আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীও অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে তিন বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। আলাদা কোনো আদেশ ছাড়াই তারা নির্বাচনী দায়িত্বে যুক্ত হবেন।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সম্পর্কিত বিধান বিলুপ্ত করা হয়েছে এবং পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এছাড়া প্রার্থীদের দেশের ও বিদেশের আয় ও সম্পত্তির বিবরণী অ্যাফিডেভিটের মাধ্যমে প্রকাশ করতে হবে, যা অনলাইনে প্রকাশ করা হবে। প্রার্থীদের জামানতও ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।

সংশোধিত আরপিওতে ‘না’ ভোটের বিধান সংযোজন করা হয়েছে। কোনো সংসদীয় আসনে অনিয়ম ধরা পড়লে নির্বাচন কমিশন পুরো আসনের ভোট স্থগিত করতে পারবে। এই সিদ্ধান্তের বিস্তারিত আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
20G