রাজিব মীর:
আবারও যদি শিশিরে পা ভেজা সকালে
তোমার আমার দেখা হয়
আটকে দেব সময় ।
ঘাসের সবুজ, বুকের রং হয়ে যদি
পৃথিবীর মত ধীরলয়
ফুলে ফুলে ভরে দেব হৃদয় ।
জানি, তোমার-আমার আর দেখা হবার নয়
যদি হয় , চুল সিঁথি করে দেব
রাসমেলার সিঁদুরে আমার করে নেব
বুকের মধ্যে রেখো না আর ভয় ,প্রিয়
আটকে দেব সময় ।
নদীর জলে, জাল পেতে দেব
ভরা পূর্ণিমায় উদাম চোখে, তুমি
চাঁদ আর পৃথিবীর প্রেমে পড়বে
ভালোবাসা নৌকা করে ভাসবে
দেখা হবে আমাদের,
দেখা হবে নিশ্চয় ।
যদি দেখা হয়
আটকে দেব সময় ।
ছেলেবেলার মত রাজা-রাণী হব
ঘর তুলবো বালুমাটি
গাছ পাতা অভিমানে চোখ ভিজবে
চুলো জ্বলবে ধোঁয়ায়
হাতে হাতে হবে ফুল বিনিময়;
কথা দিচ্ছি, আটকে দেব সময়
তোমার -আমার, যদি আবার দেখা হয় !
বিলাসিতা নয়, বিনয়ই মানুষের সত্যিকারের সৌন্দর্য
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন ৯ লেখক
হাদিকে নিয়ে অসাধারণ এক গান
নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ
রাজনীতিতে যাচ্ছেন না তাহসান, মুখ খুললেন গুঞ্জন নিয়ে
ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা চায় ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’
সালমান শাহ হত্যা মামলা: নতুন মোড়, সত্য কী?
লোকসংগীতের অমর কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই
হৃদয়ে অস্ত্রোপচার
কবিতা – খেলা