শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাস চালু

প্রকাশঃ এপ্রিল ১, ২০২৬ সময়ঃ ৭:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫১ অপরাহ্ণ

বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলা এবং শিক্ষা কার্যক্রম সচল রাখার লক্ষ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এই পরিকল্পনার আওতায় সপ্তাহে ৬ দিনের ক্লাসের মধ্যে ৩ দিন সরাসরি (অফলাইন) এবং বাকি ৩ দিন অনলাইন মাধ্যমে পাঠদান পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয় এবং নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে প্রস্তাবটির বিস্তারিত চূড়ান্ত করা হবে আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায়।

বৈঠকের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম জেলা জজ) জি. এম. ফারহান ইসতিয়াক জানান, শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির চাপ কমাতে ‘অল্টারনেট ডে’ পদ্ধতিতে ক্লাস নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। অর্থাৎ, একদিন সরাসরি ক্লাস হলে পরদিন অনলাইন ক্লাস হবে। সভায় অংশগ্রহণকারী অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানরা এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।

তিনি আরও বলেন, অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠদান পরিচালনা করবেন। মূলত জ্বালানি সাশ্রয় এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এর আগে, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, আন্তর্জাতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট বিবেচনায় রেখে শিক্ষা ব্যবস্থা সচল রাখতে বিকল্প পদ্ধতির কথা ভাবা হচ্ছে। বিশেষ করে বড় শহরগুলোতে যাতায়াত কমানোর বিষয়টি এই পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগের সভায় উপস্থাপন করা হবে। সেখান থেকে অনুমোদন পাওয়া গেলে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G