সংসদ সচিবালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ১৫৫
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতের আওতায় ১১ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে মোট ১৫৫ জন কর্মী নেওয়া হবে। ২৮ ধরনের পদে এই নিয়োগ দেওয়া হবে।
গত ১২ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের কয়েকটি পদে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
চলুন, পদভিত্তিক নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়
মোট পদ: ২৮টি
মোট নিয়োগ: ১৫৫ জন
গ্রেড: ১১ থেকে ২০তম
আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৬
পদভিত্তিক নিয়োগের বিস্তারিত
১. গাইড
- পদসংখ্যা: ১টি
- বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১)
- যোগ্যতা: ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
২. ক্যাটালগার
- পদসংখ্যা: ৩টি
- বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১)
- যোগ্যতা: স্নাতক ডিগ্রির পাশাপাশি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
৩. লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যা: ১টি
- বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
- যোগ্যতা: আইন বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
৪. ফটোগ্রাফার (স্টিল)
- পদসংখ্যা: ১টি
- বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
- যোগ্যতা: স্নাতক ডিগ্রির সঙ্গে ফটোগ্রাফিতে সনদ থাকতে হবে। অথবা অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত এইচএসসি পাসসহ ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে।
৫. টেকনিশিয়ান (নেটওয়ার্ক)
- পদসংখ্যা: ১টি
- বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
- যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, নেটওয়ার্কিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
৬. টেকনিশিয়ান (হার্ডওয়্যার)
- পদসংখ্যা: ৫টি
- বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
- যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
৭. টিভি টেকনিশিয়ান
- পদসংখ্যা: ২টি
- বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
- যোগ্যতা: এইচএসসি পাসের পাশাপাশি দুই বছরের ট্রেড সার্টিফিকেট ও বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৮. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ২৩টি
- বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
- যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে।
৯. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
- পদসংখ্যা: ৫টি
- বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
- যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে।
১০. গ্রন্থাগার সহকারী
- পদসংখ্যা: ২টি
- বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
- যোগ্যতা: স্নাতক ডিগ্রির পাশাপাশি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
১১. সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর
- পদসংখ্যা: ১২টি
- বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
- যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
১২. অ্যাম্বুলেন্স ড্রাইভার
- পদসংখ্যা: ২টি
- বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)
- যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
১৩. ড্রাইভার
- পদসংখ্যা: ৬টি
- বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসের পাশাপাশি ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
১৪. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ২২টি
- বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
- যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রিতে দক্ষতার পাশাপাশি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
১৫. আইন সহকারী
- পদসংখ্যা: ১টি
- বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
- যোগ্যতা: এইচএসসি পাস এবং কোনো আইনজীবীর সহকারী হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
১৬. অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান
- পদসংখ্যা: ১টি
- বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
- যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে। অফসেট প্রিন্টিংয়ের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
১৭. প্রটোকল অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যা: ২টি
- বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
- যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার, ইন্টারনেট ও ইমেইল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
১৮. লাইনম্যান
- পদসংখ্যা: ২টি
- বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
- যোগ্যতা: কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল)সহ এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি অপারেটর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এবং সংশ্লিষ্ট বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১৯. ক্যামেরাম্যান সহকারী
- পদসংখ্যা: ১টি
- বেতন: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)
- যোগ্যতা: এইচএসসি পাস এবং ক্যামেরাম্যান সহকারী হিসেবে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২০. সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যা: ২৪টি
- বেতন: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)
- যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি আনসার বা ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সনদ থাকতে হবে।
২১. মোয়াজ্জিন
- পদসংখ্যা: ১টি
- বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)
- যোগ্যতা: আলিম ও ক্বারিয়ানা পাস হতে হবে। পাশাপাশি সুকণ্ঠের অধিকারী হতে হবে।
২২. মেকানিক গ্রেড-সি
- পদসংখ্যা: ১টি
- বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)
- যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস হতে হবে। অথবা সরকার অনুমোদিত টেকনিক্যাল স্কুল থেকে অটোমোবাইল বিষয়ে কমপক্ষে ছয় মাসের প্রশিক্ষণসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে।
২৩. অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী
- পদসংখ্যা: ৩টি
- বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা: এসএসসি পাস হতে হবে। তবে বিজ্ঞপ্তি জারির আগে জাতীয় সংসদ সচিবালয়ে দৈনিক ভিত্তিতে সাংবাৎসরিক কর্মচারী হিসেবে কর্মরতদের জন্য অষ্টম শ্রেণি পাসের যোগ্যতা গ্রহণযোগ্য।
২৪. সহকারী ডেসপাচ রাইডার
- পদসংখ্যা: ৩টি
- বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা: এসএসসি পাস হতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের আগে সচিবালয়ে দৈনিক ভিত্তিতে সাংবাৎসরিক কর্মচারী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাসের যোগ্যতা গ্রহণযোগ্য। পাশাপাশি মোটরসাইকেল চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২৫. কামরা পরিচারক/পরিচারিকা
- পদসংখ্যা: ১৪টি
- বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা: এসএসসি পাস হতে হবে। তবে বিজ্ঞপ্তি জারির আগে জাতীয় সংসদ সচিবালয়ে দৈনিক ভিত্তিতে সাংবাৎসরিক কর্মচারী হিসেবে কর্মরতদের জন্য অষ্টম শ্রেণি পাসের যোগ্যতা প্রযোজ্য।
২৬. নিরাপত্তা প্রহরী
- পদসংখ্যা: ১০টি
- বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। শারীরিকভাবে সুস্থ ও কাজের উপযোগী হতে হবে।
২৭. পরিচ্ছন্নতাকর্মী (পূর্বনাম ঝাড়ুদার)
- পদসংখ্যা: ৪টি
- বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা: পেশাদার পরিচ্ছন্নতাকর্মী হতে হবে।
২৮. ক্লিনার/হেল্পার
- পদসংখ্যা: ২টি
- বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং অন্যান্য শর্তাবলি বিস্তারিত জানতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদন করতে ও পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৬।
প্রতি / এডি / শাআ




















