থাইল্যান্ডে মাস্টার্স ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০২৬ সময়ঃ ৭:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩০ অপরাহ্ণ

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিয়ে বৃত্তি দিচ্ছে থাইল্যান্ড সরকার। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) মাধ্যমে দেওয়া রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, আবাসন ও জীবনযাত্রার খরচসহ বিভিন্ন সুবিধা পাবেন। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের যোগ্য শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত জ্ঞান বিস্তারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে টেকসই উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে ভূমিকা রাখাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৭।

স্কলারশিপের সুযোগ-সুবিধা

রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আর্থিক সুবিধা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে।
  • আবাসন সুবিধা দেওয়া হবে।
  • জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ভাতা দেওয়া হবে।
  • রেজিস্ট্রেশন ফি প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন—

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • স্নাতক পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৩.৫০ (৪.০০-এর মধ্যে) হতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬.০ হতে হবে।

পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা—

  • সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৩.৫০ (৪.০০-এর মধ্যে) হতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএসের ওভারঅল ও রাইটিং ব্যান্ড স্কোর কমপক্ষে ৬.০ হতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় সাধারণত যেসব নথিপত্র প্রস্তুত রাখতে হবে—

  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
  • বৈধ পাসপোর্ট।
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • দুটি সুপারিশপত্র (রেফারেন্স লেটার)।
  • ইংরেজি ভাষায় দক্ষতার সনদ।
  • গবেষণার প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল), বিশেষ করে পিএইচডি আবেদনের ক্ষেত্রে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) অনলাইন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সময় স্টেটমেন্ট অব পারপাসে (এসওপি) রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আগ্রহের বিষয়টি উল্লেখ করতে হবে। আলাদা করে স্কলারশিপের আবেদনপত্র পূরণ করার প্রয়োজন নেই।

স্কলারশিপের ধরন, বিভাগভিত্তিক যোগ্যতা, আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও অনলাইনে আবেদন করতে এআইটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G