অনলাইন ভলান্টিয়ার নিচ্ছে জাতিসংঘ, আবেদন শুরু

প্রকাশঃ মার্চ ২৯, ২০২৬ সময়ঃ ১:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৯ অপরাহ্ণ

বিশ্বজুড়ে তরুণদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ার প্রোগ্রাম ২০২৬। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ-তরুণী ও প্রতিষ্ঠানগুলো টেকসই উন্নয়নমূলক নানা কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।

প্রোগ্রামটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক এবং এতে অংশ নিতে কোনো ফি প্রয়োজন হয় না। অংশগ্রহণকারীরা ঘরে বসেই কাজ করার পাশাপাশি নতুন দক্ষতা অর্জন ও আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ গড়ে তোলার সুযোগ পাবেন।

প্রকল্পভেদে আবেদনের সময়সীমা আলাদা হতে পারে। তাই আগ্রহীদের নির্ধারিত সময় দেখে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী প্রকল্প নির্বাচন করতে পারবেন। গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, শিক্ষা, অ্যাডভোকেসিসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে।

এ প্রোগ্রামে শুধু ব্যক্তি নয়, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনও অংশ নিতে পারবে।

সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ
  • ঘরে বসেই কাজ করার সুবিধা
  • আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা
  • বিশ্বব্যাপী নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ
  • কাজের স্বীকৃতি অর্জনের সম্ভাবনা

এছাড়া অংশগ্রহণকারীরা বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা ভবিষ্যতে ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। এ অভিজ্ঞতা সিভিতে যুক্ত করা গেলে পেশাগত ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে।

আবেদনের যোগ্যতা

  • যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন
  • বয়স বা শিক্ষাগত যোগ্যতায় নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই
  • ব্যক্তি ছাড়াও প্রতিষ্ঠান বা সংগঠন আবেদন করতে পারবে

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

আবেদনপ্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া এবং বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G