বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫। এ বছর মোট নয়জন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক এই সম্মানে ভূষিত হচ্ছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়।
ঘোষণা অনুযায়ী, কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ ও গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ এবং অনুবাদে আলী আহমদ পুরস্কার পাচ্ছেন। গবেষণায় সম্মাননা পাচ্ছেন মুস্তাফা মজিদ ও ইসরাইল খান। বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় মঈদুল হাসান মনোনীত হয়েছেন।
আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা–এর উদ্বোধনী আয়োজনে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতি /এডি /শাআ