শুল্কমুক্ত গাড়ি-সরকারি প্লট না নেয়ার ঘোষণা বিএনপি-জামায়াতের

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬ সময়ঃ ৭:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৭ অপরাহ্ণ

সংসদীয় রাজনীতিতে নতুন বার্তা দিল বিএনপি ও জামায়াত। দল দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নির্বাচিত সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা কিংবা সরকারি প্লট গ্রহণ করবেন না।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথের পর অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নীতিগতভাবে দলের কেউ ট্যাক্স-ফ্রি গাড়ি বা সরকারি প্লট নেবেন না।

অন্যদিকে একই অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, পূর্বঘোষণা অনুযায়ী জামায়াতের এমপিরাও করমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ থেকে বিরত থাকবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয় পেয়েছে। শরিক দলগুলোর মধ্যে জামায়াত সর্বোচ্চ আসন অর্জন করে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য মিত্র দলও কয়েকটি আসনে জয়ী হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় সুবিধা বর্জনের এই ঘোষণা জনমনে ইতিবাচক বার্তা দেওয়ার কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

 

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G