৮০০ পদে জনবল নিয়োগ দেবে ব্র্যাক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৬ সময়ঃ ১১:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

brackkkশীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক দারিদ্র্য বিমোচন ও ঋণপ্রদান সংক্রান্ত কাজের জন্য ৮০০ পদে জনবল নিয়োগ দেবে। পদগুলোর মধ্যে ঋণ কর্মকর্তা পদে ৩০০ জন ও কর্মসূচি সংগঠক পদে ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

কর্মসূচি সংগঠকঃ কর্মসূচি সংগঠক পদে আবেদন করতে পারবেন সর্বোচ্চ ৩৫ বছর  ও স্নাতক পাস প্রার্থীরা। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের অন্যান্য সুবিধাসহ পদটিতে বেতন দেওয়া হবে ১৭ হাজার টাকা।

ঋণ কর্মকর্তাঃ ঋণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন স্নাতকোত্তর পাস প্রার্থীরা। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। সর্বোচ্চ ৩৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। অন্যান্য সুবিধাসহ পদটিতে বেতন দেওয়া হবে ১৭ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে পারবেন ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়।

আবেদনের সময়সীমাঃ আবেদন করা যাবে ২৭ ফেব্রুয়ারি-২০১৬ তারিখের মধ্যে।

বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি দেখুন :

brack

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G