চমেক হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম

প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫ সময়ঃ ১০:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নিয়েছে চার শিশু। এর মধ্যে দুই ছেলে ও দুই মেয়ে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের জন্ম হয়। অস্ত্রোপচার পরিচালনা করেন হাসপাতালের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিটের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. তাসলিমা বেগম।

তিনি জানান, এটি একটি কোয়াড্রাপলেট প্রেগন্যান্সি। একই সঙ্গে চারটি সন্তান গর্ভে ধারণ করা অত্যন্ত জটিল বিষয় হলেও সফলভাবে প্রসব সম্পন্ন হয়েছে। শিশুদের প্লাসেন্টা ছিল কোয়াড্রিকোরিওনিক ও কোয়াড্রিএমনিওটিক।

 

নবজাতকদের ওজন যথাক্রমে ১.৪ কেজি, ১.৩ কেজি এবং দুইজনের ১.২ কেজি করে। সাধারণত একটি সুস্থ নবজাতকের ওজন হয় ২.৮ থেকে ২.৯ কেজি। শিশুদের কম ওজন থাকলেও তারা ও তাদের মা বর্তমানে সুস্থ আছেন। নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

গত দুই মাস ধরে ওই নারী চমেক হাসপাতালে ভর্তি ছিলেন। তবে রোগীর নাম প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, এর আগে গত ২৭ এপ্রিল ফেনীর গৃহবধূ নাহিদা আক্তার রিক্তা চমেক হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন। একইভাবে গত ১০ মে কক্সবাজারের গৃহবধূ মরিয়ম নগরের একটি বেসরকারি হাসপাতালে ছয় সন্তানের জন্ম দেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G