চুল লম্বা করবে পাকা কলা!

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Hairচুল যেন বাড়তেই চাইছে না৷ আজকাল অনেকমহিলাদেরই এই অভিযোগ ৷ দূষিত পরিবেশ, স্ট্রেসে ভরা জীবন, পুষ্টির অভাব সব মিলিয়ে সৌন্দর্যহানি আজকাল বেশিরভাগ নারীর সমস্যা। চুল দ্রুত লম্বা করতে চান খুব দ্রুত? তাহলে বেছে নিন ফলের গুণাগুণ।

আপনাদের জন্য রইল কলা দিয়ে খুব সহজ হেয়ার প্যাক তৈরির কৌশল, নিয়মিত ব্যবহারে যা আপনার চুলকে করে তুলবে লম্বা ও কালো। এক কথায় যাকে বলে সুকেশী৷ কলা কেবল চুলকে লম্বাই করবে না, একই সাথে করে তুলবে নরম ও মোলায়েম। সপ্তাহে অন্তত দুদিন কলার হেয়ার প্যাক ব্যবহার করুন।

কী কী লাগবে?
২টি পাকা কলা(চটকে নেওয়া)

১টি ডিমের কুসুম
১চা চামচ পাতি লেবুর রস

কীভাবে লাগাবেন?
প্রথমে ভালো করে তিনটি উপাদান মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন। এই প্যাক ভালো করে মাথার ত্বকে ও চুলে মাখুন। তারপর একটি প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে ফেলুন। তাঁর ওপরে একটি তোয়ালে পেঁচিয়ে দিন। এভাবে ঘণ্টাখানেক রাখুন । এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G