ডাচ্-বাংলা ও সাউথইস্ট ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৮:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Shoth_DBBL_413359291পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ করেছে। ডিএসই সুত্রে এ তথ্য জানা যায়।

ডাচ-বাংলা ব্যাংক: এ ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৩ টাকা।

পর্ষদ সভার এ সুপারিশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।

সাউথইস্ট ব্যাংক: এ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৪.১৮ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬.৭৭ টাকা।

পর্ষদ সভার এ সুপারিশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।

মঙ্গলবার(৩ মার্চ) ব্যাংক দুটির পরিচালনা পর্ষদ সভায় এ সুপারিশ করা হয়।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G