’বিদ্যুৎ সংকটের জন্য জ্বালানি তেলের সংকট দায়ী’-তৌফিক-ই-ইলাহী

প্রকাশঃ অক্টোবর ১৬, ২০২২ সময়ঃ ৭:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ অপরাহ্ণ

‘দেশে গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য জ্বালানি তেলের সংকটকে দায়ী। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কয়েক মাস লেগে যাতে পারে। এ ধৈর্য ধরা ছাড়া উপায় নেই।’ — কথা গুলো বলেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী।

আজ রোববার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআডিএস) আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে তৌফিক-ই-ইলাহী বলেন, ’রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ আরো কয়েকটা প্রকল্প থেকে কাঙ্খিত সময়ে বিদ্যুাৎ পাওয়া যাচ্ছে না। নির্ধারিত সময়ের চেয়ে ৩ থেকে ৪ মাস পরে বিদ্যুৎ আসতে পারে। ভোলায় কিছু গ্যাস পাওয়া গেছে। সোলার সিস্টেম থেকে এক হাজার মেগাওয়াটের ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে এলএনজির দাম কমলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। সেচের মোট চাহিদার পুরোটাই সোলার সিস্টেমের আওতায় আনার চেষ্টা চলছে ।’

বিআইডিসের মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড.মশিউর রহমান। আরো বক্তব্য রাখেন- সাবেক তত্ববধায়ক সরকারের উপদেস্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G