আগোরা লিমিটেডে সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
দেশের সুপারশপ খাতের পরিচিত প্রতিষ্ঠান আগোরা লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির আউটলেট বিভাগে ‘ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট সুপারভাইজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে গত ২০ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য
- প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড
- বিভাগ: আউটলেট
- পদের নাম: ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট সুপারভাইজার
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: পূর্ণকালীন
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
- কর্মস্থল: ঢাকা
- বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
- আবেদন করতে পারবেন: নারী ও পুরুষ উভয় প্রার্থী
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীরা পদটির জন্য আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, দায়িত্ব, প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।
আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৬।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও শর্তাবলি দেখতে এখানে ক্লিক করুন।
প্রতি / এডি / শাআ



















