
টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সকল সেবা
কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদের জন্য টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময়ে ব্যাংকটির স্বাভাবিক লেনদেনসহ অন্যান্য ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। […]
