৭ জেলায় নিয়োগ দেবে আকিজ গ্রুপ, থাকছে আবাসন সুবিধা
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে চাকরির সুযোগ তৈরি হয়েছে। এ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২০ হাজার টাকা। পাশাপাশি আবাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন নিয়োগপ্রাপ্ত কর্মীরা।
পদের নাম ও সংখ্যা
প্রতিষ্ঠানটিতে হিসাবরক্ষণ কর্মকর্তা (ফ্যাক্টরি) পদে নিয়োগ দেওয়া হবে। তবে এ পদে মোট কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদন করতে প্রার্থীকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাও প্রয়োজন।
চাকরির ধরন ও অন্যান্য শর্ত
এটি পূর্ণকালীন চাকরি। কর্মস্থলে উপস্থিত থেকে অফিসের দায়িত্ব পালন করতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
কর্মস্থল
আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের এ নিয়োগে কর্মস্থল হিসেবে সাতটি জেলা নির্ধারণ করা হয়েছে। জেলাগুলো হলো বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, লালমনিরহাট, নেত্রকোনা, পাবনা ও রংপুর।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন হবে ২০ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব ভাতা ও চিকিৎসাসেবা দেওয়া হবে। অবিবাহিত বা ব্যাচেলর কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থাও রয়েছে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা ১৫ অক্টোবর ২০২৬। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
প্রাথমিকভাবে নির্বাচিত বা সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
প্রতি / এডি / শাআ























