টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সকল সেবা

প্রকাশঃ অক্টোবর ১৪, ২০২৬ সময়ঃ ৯:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৪ অপরাহ্ণ

কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদের জন্য টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময়ে ব্যাংকটির স্বাভাবিক লেনদেনসহ অন্যান্য ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার উন্নীত করার অংশ হিসেবে ডেটাবেজের সংস্করণ পরিবর্তন করা হবে। বর্তমানে ব্যবহৃত ‘ওরাকল ১১জি’ সংস্করণ থেকে উন্নত ‘ওরাকল ১৯সি’ সংস্করণে স্থানান্তরের কাজ সম্পন্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টায় সফটওয়্যার হালনাগাদের কাজ শুরু হবে। পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে শনিবার রাত ১১টা। এই ৪৮ ঘণ্টায় ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে।

সেবা বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ব্যাংকিং লেনদেন ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে গ্রাহকদের সমস্যায় পড়তে হতে পারে। তাই সম্ভাব্য ভোগান্তি এড়াতে জরুরি লেনদেনসহ প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম আগেই সম্পন্ন করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G