নতুন ৫০০ টাকার নোট কাল বাজারে আসছে

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২২ সময়ঃ ৯:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ অপরাহ্ণ

৫০০ টাকার নতুন নোট কাল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (২৩ অক্টোরব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে  বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষরিত ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট সোমবার (২৪ অক্টোরব) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, যা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G