টেস্ট ক্রিকেটে নিজের অভিজ্ঞতা ও শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করলেন মুশফিকুর রহিম। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে তার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ।
সোমবার (১৮ মে) তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩২৫ রান। প্রথম ইনিংসের লিডসহ স্বাগতিকদের মোট লিড এখন ৩৭১ রান।
১৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহিম। তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কার মার। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি, যার মাধ্যমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির একক মালিক এখন তিনি।
দিনের শুরুতে ১৫৬ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের দিন ১৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্রুতই আউট হয়ে ফেরেন। ৪৬ বলে ১৫ রান করেন তিনি।
এরপর মুশফিকুর রহিম ও লিটন দাস জুটি গড়ে ইনিংসকে স্থিতিশীল করেন। ৪১তম ওভারে লিটনের এক রানে বাংলাদেশের লিড ২০০ রানের গণ্ডি ছাড়ায়। দুজন মিলে ৮৮ রানের অপরাজিত জুটি গড়ে লাঞ্চে যায় বাংলাদেশ, তখন লিড ছিল ২৪৯ রান।
লাঞ্চের পর দ্রুত ফিফটি পূর্ণ করেন লিটন দাস। এই ইনিংসের মাধ্যমে দুই ইনিংস মিলিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রান স্পর্শ করেন তিনি, যা ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা তার আগের রেকর্ডকে ছাড়িয়ে যায়।
প্রথম ইনিংসে ১২৬ রান করা লিটন দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে আউট হন। অন্যদিকে মুশফিক ১০৩ বলে ফিফটি করার পর ধীরে ধীরে সেঞ্চুরিতে পৌঁছান।
মেহেদী হাসান মিরাজ ৩৯ বলে ১৯ রান করে ফিরে গেলে ইনিংসে বড় স্কোরের গতি কিছুটা কমে যায়।
এর আগে পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে দিয়ে ৪৬ রানের লিড নেয় বাংলাদেশ। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে বড় লিডের দিকে এগোচ্ছে শান্তর দল।
প্রতি / এডি / শাআ
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?