অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো

প্রকাশঃ জুন ২৪, ২০২৬ সময়ঃ ১০:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫২ অপরাহ্ণ

ফুটবলকে বিদায় জানানোর এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে নতুন করে পেশাদার ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়ে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেন্না এফসিতে যোগ দিয়েছেন তিনি।

একসময় বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিত এই ব্রাজিলিয়ান তারকা ২০১৫ সালে সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও ফুটবলের সঙ্গে তার সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি। এবার সেই সম্পর্কই তাকে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলের পরিবেশে ফিরিয়ে এনেছে।

নতুন ক্লাবে যোগ দিয়ে রোনালদিনহো জানিয়েছেন, রাভেন্নার মালিকপক্ষের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কারণেই এই উদ্যোগ বাস্তবে রূপ পেয়েছে। তিনি মনে করেন, নতুন এই অধ্যায় শুধু তার জন্য নয়, স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে চাওয়া অনেক মানুষের জন্যও ইতিবাচক বার্তা হয়ে উঠতে পারে।

ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলের শহর রাভেন্নার এই ক্লাবটি সাধারণত আন্তর্জাতিক ফুটবলের আলোচনায় খুব বেশি জায়গা পায় না। তবে রোনালদিনহোর আগমনের পরপরই বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের নজর কাড়তে শুরু করেছে দলটি।

২০২৪ সালে ক্লাবটির মালিকানা গ্রহণ করেন উদ্যোক্তা ইগ্নাজিও চিপ্রিয়ানি। তার লক্ষ্য ছিল দলটিকে ইতালির শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিষ্ঠিত করা। সেই পরিকল্পনার অংশ হিসেবেই রোনালদিনহোকে যুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্লাবটির বিশ্বাস, ব্রাজিলিয়ান কিংবদন্তির উপস্থিতি দলটির জনপ্রিয়তা ও বৈশ্বিক পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে মাঠে রোনালদিনহোর ভূমিকা কতটা হবে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। অনেকের মতে, তিনি খেলোয়াড়ের পাশাপাশি ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডরসদৃশ ভূমিকাও পালন করতে পারেন। যদিও তাকে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা ক্যারিয়ারে বার্সেলোনা, এসি মিলান ও পিএসজির মতো ক্লাবের হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে ফুটবল ইতিহাসের অন্যতম সৃজনশীল ও দর্শকনন্দিত খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।

দীর্ঘ বিরতির পর তার এই প্রত্যাবর্তন ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। এখন সবার নজর রাভেন্নার দিকে। কারণ সমর্থকেরা জানতে চান, মাঠে নামলে রোনালদিনহো কি আবারও সেই পুরোনো জাদুর ঝলক দেখাতে পারবেন?

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G