যানজটে আটকা পড়লেন সড়ক পরিবহন উপদেষ্টা নিজেই

প্রকাশঃ অক্টোবর ৮, ২০২৫ সময়ঃ ১:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের বেহাল অবস্থা পরিদর্শনে গিয়ে নিজেই যানজটে আটকা পড়লেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে পৌঁছে সড়কপথে সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা দেন। তবে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় পৌঁছেই তার গাড়িবহর দীর্ঘ যানজটে আটকে পড়ে।

প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই যানজটে দুপুর পৌনে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপদেষ্টা ও তার সঙ্গে থাকা কর্মকর্তারা আটকে ছিলেন।

স্থানীয়রা জানান, আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত অংশে প্রতিদিনই যানজট লেগেই থাকে। ভাঙাচোরা সড়ক, যানবাহনের চাপ ও অনিয়মিত চলাচলের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এবার সেই দুর্ভোগের মুখোমুখি হলেন সরকারি উপদেষ্টাও।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G