ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
রমজানে অনেকেই মুখে দুর্গন্ধের সমস্যায় ভোগেন। রোজা রেখে দীর্ঘ সময় না খাওয়ার জন্য এই দুর্গন্ধের সৃষ্টি হয়। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ কার্বোহ্রাডেট, তাজা ফল এবং সবজি না খাওয়াও মুখে দুর্গন্ধের কারণ। মুখে এমন দুর্গন্ধ নিয়ে সবার সঙ্গে মেশাটাও মুশকিল। এই অবস্থায় কী করবেন?
জেনে নিন মুখের দুর্গন্ধকে সুগন্ধে বদলে ফেলার কৌশল-
বেকিং সোডা এবং লেবুর রস
দুই চা চামচ লেবুর রসে বেকিং সোডা ও লবণ মিশিয়ে মুখ কুলকুচি করতে পারেন। এটি মুখে দুর্গন্ধ তৈরিকারী ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করবে।
লবঙ্গ
এক গ্লাস পরিমাণ পানিতে কয়েকটি লবঙ্গ সিদ্ধ করুন। সেহরির সময় খাওয়ার পর এই পানি দিয়ে গারগল করুন। মুখ কুলিও করতে পারেন। তবে সতর্ক হন, পানি যেন পাকস্থলীতে চলে না যায়।
কাঁচা পেঁয়াজ, রসুন
কাঁচা পেঁয়াজ এবং রসুন খেলে মুখে বাজে গন্ধের তৈরি হয়। ব্রাশ করার পরও অনেক সময় এই গন্ধ মুখে থেকে যায়। তাই এ জাতীয় খাবার এড়িয়ে চলুন।
পনির
যদি কেউ পনির খেতে পছন্দ করেন তবে অবশ্যই সেহেরির সময় এটি খাবেন না। কেননা এটিও মুখে দুর্গন্ধ হওয়ার বড় কারণ। আর যদি খাওয়ার জন্য খুবই আগ্রহী হন, তাহলে এক টুকরো লেবুর মধ্যে লবণ দিয়ে চুষতে পারেন। এটিও মুখের দুর্গন্ধসৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করে।
কর্বোহাইড্রেট-জাতীয় খাবার খান
রোজার সময় পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট না গ্রহণ করলে এর অভাবে শরীরে কিটোন উৎপন্ন হবে। এই কিটোন মুখের বাজের গন্ধ তৈরির জন্য দায়ী। তাই এ সময় কার্বোহাইড্রেট-জাতীয় খাবার খান। যেমন : কলা, ওটস, রুটি ইত্যাদি খেতে পারেন।
প্রতিক্ষণ/এডি/পাভেল
রঙ নয়, বোঁটার ঘ্রাণেই চিনুন মিষ্টি আম
নতুন জামা ধোয়ার সময় রং উঠছে? জেনে নিন করণীয়
গোসলের পানিতে সামান্য লবণ মেশালে মিলতে পারে যেসব উপকার
আম খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখা কেন জরুরি?
ঘামের দুর্গন্ধ নিয়ে চিন্তা? ফিটকিরিতেই আছে সহজ সমাধান
মন শান্ত রাখতে প্রতিদিন মেনে চলতে পারেন এই ৭ অভ্যাস
ভালো ঘুমের জন্য জেনে নিন বালিশ ব্যবহারের ৪ কার্যকর পদ্ধতি
বৃষ্টিতে ভেজার অভ্যাসে শরীর ও মনে মিলতে পারে যে ১০টি উপকার
রান্নাঘরের জায়গা কি ছোট? জেনে নিন বড় দেখানোর সহজ উপায়
ফ্রিজে মাছ-মাংস কতদিন ভালো থাকে, জানুন সঠিক সময়সীমা