“এক যে রাজা”–”থাম্ না দাদা,
রাজা নয় সে, রাজ পেয়াদা৷”
“তার যে মাতুল”–”মাতুল কি সে?—
সবাই জানে সে তার পিশে৷”
“তার ছিল এক ছাগল ছানা”—
“ছাগলের কি গজায় ডানা?”
“একদিন তার ছাতের ‘পরে”—
“ছাত কোথা হে টিনের ঘরে?”
“বাগানের এক উড়ে মালী”—
“মালী নয়তো! মেহের আলী৷”
“মনের সাধে গাইছে বেহাগ”—
“বেহাগ তো নয়! বসন্ত রাগ৷”
“থও না বাপু ঘ্যাঁচা ঘেঁচি”—
“আচ্ছা বল, চুপ করেছি৷”
“এমন সময় বিছনা ছেড়ে,
হঠাৎ মামা আস্ল তেড়ে,
ধর্ল সে তার ঝুঁটির গোড়া”—
“কোথায় ঝুঁটি? টাক যে ভরা৷”
“হোক না টেকো তোর তাতে কি?
লক্ষীছাড়া মুখ্যু ঢেঁকি!
ধর্ব ঠেসে টুঁটির ‘পরে,
পিটব তোমার মুণ্ড ধ’রে—
কথার উপর কেবল কথা,
এখন বাপু পালাও কোথা?”
——
ইউনেস্কো পুরস্কার পেল চলনবিলের ভাসমান স্কুল
কিশোর-কিশোরিদের কাছে সোশ্যাল মিডিয়া এতো জনপ্রিয় কেন?
বানান শেখা: শিকড় বনাম শিখর
সোনারকাঠি নিয়ে এনিমেশন
ধনীদের রেখে যাওয়া কাপড়ে খুশি গরিব শিক্ষার্থীরা
অনলাইনে ছবি পাঠাও পুরস্কার জেতো
একুশের গল্প: বাংলা মিস
এ হাত ক্লান্ত কিশোর শ্রমিকের
ছোটদের জন্য রচনা: ছুটির দিন
লেখাপড়া: মুগলির অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও