হিমেল হাওয়ায় তৈলাক্ত ত্বকের যত্ন

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৬ সময়ঃ ১২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫১ অপরাহ্ণ

oily-skin-face3মৌসুম বদলাচ্ছে। সকালে উঠেই টান ধরছে ত্বকে। রোদে বাইরে বেরোলেও ধুলো, ময়লা জমে ত্বকের হাল খারাপ হচ্ছে। তৈলাক্ত হোক, শুষ্ক বা মিশ্র।

সব রকম ত্বকেরই এই সময় মৌসুমবদলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয়। তাই শুরু থেকেই যত্ন নেওয়া প্রয়োজন।তৈলাক্ত ত্বকও এই সময় শুষ্ক হতে থাকে। জেনে নিন কী ভাবে যত্ন নেবেন তৈলাক্ত ত্বকের।

সানস্ক্রিন: সঠিক সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন তৈলাক্ত ত্বকের জন্য। জেল বেসড সানসক্রিন নয়, ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করুন।

এক্সফোলিয়েট: তৈলাক্ত ত্বকে ব্ল্যাকহেডস, হোয়াইট হেডসের সমস্যা থাকে। শীত কালে যা
প্রকট ভাবে মুখে ফুটে ওঠে। তাই এই সময় নিয়মিত ত্বক পরিষ্কার ও এক্সফোলিয়েট করা প্রয়োজন।

টি ট্রি অয়েল: এই সময় ঠান্ডা পানিতে গোসল করলে সর্দি, কাশির সম্ভাবনা থাকে। কিন্তু গরম জলে
স্নান করলে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই গোসলের পানিতে মেশান টি ট্রি অয়েল।

oily-skin-face2অয়েল ফ্রি মেক আপ: যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তাহলে শীত কালে অয়েল ফ্রি মেক আপ ব্যবহার করুন। আবহাওয়া শুষ্ক বলে অয়েল বেসড মেকআপ ব্যবহার করতে যাবেন না। এতে ধুলো, ময়লা ত্বকে বসে গিয়ে ত্বকের ক্ষতি হবে। ওয়াটার বেসড মেক আপ ব্যবহার করুন।

হাইড্রেটেড: আবহাওয়া শুষ্ক হতে থাকায় শরীরেরও এই সময় বেশি জলের প্রয়োজন হয়।
ত্বকেও ফুটে ওঠে সেই প্রয়োজনীয়তা। তাই প্রতি দিন ৮ থেকে ১০ গ্লাস জল পান করুন।

হেলদি ডায়েট: মৌসুম বদলের সময় শরীরকে এই বদলের সঙ্গে মানিয়ে নিতে হয়।
যার প্রভাব ত্বকেও পড়ে। তাই সবচেয়ে আগে নজর দেওয়া উচিত ডায়েটে। স্বাস্থ্যকর খাবার খান।

 

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G